Change our grp name







দরুদ ও সালাম বর্ষিত হোক তাঁর ও রাসূল মুহাম্মদের উপর। যিনি বলেন: আমি তোমাদেরকে নসীহত করছি আল্লাহ ভীতির জন্য, ধর্মীয় নেতার কথা শোনা ও তাঁর আনুগত্য করার জন্য। আল্লাহ ভীতি হলো তাঁর আদেশ মান্য করা নিষেধ থেকে দূরে থাকা। তাকওয়াই হলো দুনিয়া ও আখিরাতে সৌভাগ্যের চাবিকাঠি।








আবদুল্লাহ ইবনু মাসলামা (রহঃ) ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ আমাকে জাহান্নাম দেখানো হয়। (আমি দেখি), তার অধিবাসীদের অধিকাংশই স্ত্রীলোক; (কারন) তারা কুফরী করে। জিজ্ঞাসা করা হল, ‘তারা কি আল্লাহর সঙ্গে কুফরী করে?’ তিনি বললেনঃ ‘তারা স্বামীর অবাধ্য হয় এবং ইহসান অস্বীকার করে। ’ তুমি যদি দীর্ঘকাল তাদের কারো প্রতি ইহসান করতে থাক, এরপর সে তোমার সামান্য অবহেলা দেখলেই বলে, ‘আমি কখনো তোমার কাছ থেকে ভালো ব্যবহার পাইনি। ’

ইবনু উমার (রা) থেকে মারফূ সূত্রে বর্ণিত,
"মুমিনগণ সহজ সরল ও নম্র-ভদ্র স্বভাবের হয়ে থাকে । গৃহপালিত উট যেমন (শান্ত-শিষ্ট হয়ে থাকে), যদি তাকে থামানো হয় তবে সে থেমে যায় । আর যদি চালানো হয় তবে চলে । যদি তুমি তাকে পাথরের উপর বসাও তবুও সে বসে ।"


















আস-সালামু আলাইকুম। বাংলা হাদিসের ওয়েব সাইটের সংস্করণের কাজ শুরু হয়েছে আর এই কারনে কিছু কিছু জায়গায় সমস্যা হতে পারে পেজ ডিজাইনে বা দেখার ক্ষেত্রে। যেহেতু আমরা সরাসরি পেজগুলির পরিবর্তন করছি রেস্পন্সিভ Bootstrap3 ফরম্যাটে এবং অনলাইন সার্ভারেই সেটা পরিক্ষা করছি যাতে আলাদা ভাবে মোবাইল বা ট্যাবলেটের জন্য সাইট তৈরি না করা লাগে এবং ইনশাল্লাহ পেজ লোডিং এর সময়ও কম লাগবে আগের তুলনায়।